উদ্যোক্তাদের সংগঠন আবির্ভাব  এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে তন্ময় সেন (জন) কে সভাপতি এবং মারলিন ফ্লোরী ডায়েস-সহ-সভাপতি, চয়নিকা মজুমদার-ব্যবসা উন্নয়ন পরিচালক, উপমা সেনগুপ্ত-অর্থ পরিচালক, জয়া দাশ ও টুম্পা দাশ-অর্থ ব্যবস্হাপক, লিপন বসাক মার্কেটিং পরিচালক, অন্যতমা সেনগুপ্ত, তুলতুল দাশ- অপারেশন পরিচালক, মিতা চৌধুরী বিশ্বাস- সম্পর্ক  ও যোগাযোগ পরিচালক, অনিন্দিতা দাশ ও অর্পিতা সরকার- সম্পর্ক  ও যোগাযোগ ব্যবস্থাপক, মিতু সেন, কণিকা দত্ত, শিখি সরকার, সুক্তা চৌধুরী, শারমিন আক্তার, পিংকি দাশ, রাজলক্ষ্মী চত্রুবর্তী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার  (১০ই মে ২০২৫ ) রাতে চট্টগ্রামের মোগল রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবেন।
কমিটি নবনির্বাচিত সভাপতি  তন্ময় সেন বলেন, "আবির্ভাব গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করবো। উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর নেটওয়ার্কিং ও সহায়তা সেবা চালু করাই আমাদের প্রধান লক্ষ্য।"
কমিটি সহ-সভাপতি মারলিন ফ্লোরী ডায়েস  বলেন, "আমরা একটি সুসংগঠিত, আধুনিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটির সবাই মিলিতভাবে আবির্ভাব কার্যক্রম আরও গতিশীল করবো।"
আবির্ভাব কমিটির নির্বহী সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গ্রুপকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।