আজ ২৫ মে  চট্টগ্রাম সার্কিট হাউজে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।  উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ , অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী , পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক  ফরিদা খানম ।

প্রথমেই ভূমি মেলা উদযাপনের উদ্দেশ্যে সার্কিট হাউস প্রাঙ্গণ এবং সংলগ্ন মহাসড়কে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনার নতুন অনলাইন সেবাসমূহ গম্ভীরা গানের তালে সকলের সামনে উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বক্তব্য প্রদানকালে বিভাগীয় কমিশনার স্মার্ট  ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক হয়রানি কমানোর উপর গুরুত্ব প্রদান করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে ভূমি মেলা বিভিন্ন সেবা সমূহ উল্লেখপূর্বক সকলকে সক্রিয়ভাবে ভূমি মেলায় অংশগ্রহণ এবং ভূমি উন্নয়ন কর প্রদানে আহ্বান জানান। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মেলা পরিদর্শনে আসা ছাত্রছাত্রী এবং সেবাগ্রহীতাবৃন্দ এবং চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।