ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার কর্তৃক ছুটিকালীন সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কাযর্ক্রম সার্বক্ষনিক (ঈদের দিন সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ১৬.০০ ঘটিকা ব্যতীত) চালু থাকবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম কাস্টমস হাউস স্বাভাবিক সময়ের ন্যায় খোলা থাকবে । এই লক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থার ন্যায় কাস্টমস বিভাগও সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে ।
ঈদ উল আযহার পূর্বেই কাস্টমস বিভাগ কর্তকৃ Round the clock connectivity সহ একটি হট লাইন নাম্বার এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চবক এর পক্ষে সার্বক্ষনিক যোগাযোগের জন্য জনাব কামরুল ইসলাম মজুমদার, সহকারী ট্রাফিক ম্যানেজার (শিপ এন্ড ইয়ার্ড) এর মোবাইল নং- ০১৭১৫-১৬৩৯৯৯ চালু থাকবে।
বিভিন্ন Stakeholder গণের সমন্বয়ে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তপৃক্ষ কর্তৃক Task Force গঠন করা হয়েছে। উক্ত Task Force এর সাথে জরুরী ক্ষেত্রে যোগাযোগের জন্য জনাব মোঃ সাইফুল আলম, টার্মিনাল ম্যানেজার, চবক এর মোবাইল নং-০১৮১৯-৩২১৫৬০ চালু থাকবে। Task Force এর কাযর্ক্রম সার্বক্ষনিক সমন্বয়ের জন্য কাস্টমস বিভাগ এর একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন ।
বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের অনুরোধে বিগত কয়েক বছর যাবত পবিত্র ঈদ-উল-ফিতর এবং ঈদ উল আযহার সময়ে বিপুল সংখ্যক কর্মচারীকে অধিকাল ভাতায় নিয়োজিত করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ২৪×৭ খোলা রাখার ব্যবস্থা নেয়া হয়। কিন্ত সেই তুলনায় আমদানিকারকগণ কর্তৃক বন্দর হতে পণ্য ডেলিভারি নেয়ার পরিমাণ খুবই নগণ্য। এ প্রেক্ষাপটে আশা করা যায় সকল আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠন ঈদ উল আযহার ছুটি চলাকালীন সময় স্বাভাবিক সময়ের ন্যায় চট্টগ্রাম বন্দর হতে কন্টেইনারজাত পণ্য ডেলিভারি নিতে পারবেন ।
চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনীত এফসিএল কন্টেইনার সমূহের মধ্যে বিজিএমইএ এর কন্টেইনার সমূহ ব্যতীত অন্যান্য সকল পণ্যবাহী এফসিএল কন্টেইনার পরিক্ষমূলকভাবে ঈদ-উল-আযহার পরবর্তী সময় হতে ০২ (দুই)মাসের জন্য অফডক সমূহে স্থানান্তর করে খালাস প্রদান করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারগণকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য স্ব স্ব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।