চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশনের উদ্যোগে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার যোগ দিবসের প্রতিপাদ্য 'ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ'। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একটিভ সিএন্ডএফ লিমিটেডের এমডি সুকুমার বৈদ্য বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল- এই বাক্য শিক্ষা জীবনে পাঠ করেছিলাম। আজ এসে এর বাস্তবতা বুঝতে পারি। ধন সম্পদ সব থাকলেও শরীর সুস্থ না থাকলে কিছুই উপভোগ করা যায় না। স্বাস্থ্য ভালো রাখতে হলে যোগ সাধনা করতে হবে। 

চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক হারাধন নাগ বলেন, লক্ষ্য অর্জনের জন্য শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই। মানব শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও কার্যক্রম বিজ্ঞানের ভিত্তিতে পরিচালিত হয়। যোগ সাধনা করতে হলে শরীরের গঠন কাঠামো সম্পর্কে আগে জানতে হবে। 

অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় একটিভ সিএন্ডএফ লিমিটেডের এমডি সুকুমার বৈদ্য, অধ্যাপক হারাধন নাগ এবং রিটজী গ্রুপের এমডি মির্জা মোহাম্মদ জামশেদ আলীকে। 

নগরীর মোমিন রোডে মৈত্রী ভবনে এ অনুষ্ঠানে যোগ বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করেন চট্টগ্রাম ডিভিশনাল যোগ ফাউন্ডেশনের সভাপতি দীপেন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সুজন সেনগুপ্ত। 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুজন সেনগুপ্ত বলেন, যোগ মানে একের সাথে অন্যের সংযোগ। দেহের সাথে আত্মার সংযোগ। যোগ অত্যন্ত প্রাচীন একটি বিষয়। প্রাচীন এই চর্চা আজ সারাবিশ্বে স্বীকৃত। সুস্থ জীবনের জন্য প্রয়োজন সুস্থ শরীর ও সুস্থ মন। যোগ তা দিতে পারে। 

ফাউন্ডেশনের সভাপতি দীপন কুমার ঘোষ বলেন, সবাইকে সম্পৃক্ত করতেই আমাদের এ আয়োজন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যোগ সাধনায় যুক্ত হবেন এই স্বপ্ন নিয়ে আমাদের পথচলা। সুস্থতার জন্য যোগ সাধনার বিকল্প নেই। 

অনুষ্ঠানে ইয়োগা ডিসপ্লে প্রদর্শন করেন অরন্য সেন শর্মা, রোদেলা সেন গুপ্তা, হিন্দোল দাশ, প্রজ্ঞা পাল, নিশিতা পাল, আনমোল চৌধুরী ও অদ্বিতীয়া চৌধুরী। আবৃত্তি করেন মৃত্তিকা সেনগুপ্তা। 

এবারের আয়োজনে সহযোগী ছিল চট্টগ্রাম ইয়োগা একাডেমি এবং হিল ইয়োগা ইনস্টিটিউট রাঙ্গামাটি। ফুড পাটনার এ ছিল রান্নাবাটি এবং কো-স্পন্সর হিসেবে ছিল একটিভ সিএন্ডএফ লিমিটেড ও রিটজি গ্রুপ। 

অনুষ্ঠানে সুহ্ম ব্যয়াম ও আসন পর্ব পরিচালনা করেন আন্তর্জাতিক স্বীকৃত যোগ প্রশিক্ষক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুজন সেনগুপ্ত এবং প্রাণায়াম পর্ব পরিচালনা করেন হিল ইয়োগা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা, ফাউন্ডেশনের সভাপতি ও আন্তর্জাতিক স্বীকৃত যোগ প্রশিক্ষক দীপেন কুমার ঘোষ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আশুতোষ ভৌমিক, পিযূষ দত্ত, উত্তম কুমার দাশ ও মোজাফফর আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক দীপক কুমার দাশ, মহিলা সম্পাদক সুপর্ণা কানুনগো, প্রচার সম্পাদক দীলিপ ধর চম্পক ও আপ্যায়ন সম্পাদক সুমন দাশগুপ্তসহ সংগঠনের নেতৃবৃন্দ।