জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শ্রমিক প্রতিনিধিদের নামের তালিকা শীঘ্রই অন্তবর্তী সরকারকে প্রণয়ন করতে হবে। ছাত্র প্রতিনিধিকে যেভাবে সরকারী অনুষ্ঠানে আহ্বান করা হয় ঠিক সেভাবে শ্রমিক প্রতিনিধিদেরকেও আহ্বান করতে হবে। না হলে বৈষম্যবিরোধী আন্দোলন শ্রমিকদের অংশগ্রহণ যেভাবে বিলুপ্তি দেখা যাচ্ছে আর কিছুদিন পরে হলে শ্রমিক নেতারা যারা আত্মাহুতি দিয়েছে জীবন দিয়েছে ত্যাগ স্বীকার করেছে, আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেটি ভুলে যাবে। জুলাই গণআন্দোলনে শ্রমিক নেতার অংশগ্রহণ না করলে এ আন্দোলন সফল হতো না। শ্রমিকেরা জনগণকে নিয়ে সমস্ত কর্মসূচিগুলো ছাত্রদের সাথে সহযোগিতা করেছিল এ কথা কেউ ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। যদি ভুলার চেষ্টা করে শ্রমিক নেতারা দূর্বার গণ আন্দোলন ও প্রতিবাদ করবে বলে প্রধান অতিথি এ.এম. নাজিম উদ্দিন শ্রমিক দলের প্রস্তুতিসভায় উপরোক্ত বক্তব্যে একথাগুলো বলেন।
আগামীকাল ১৮ই জুলাই শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপি’র মৌন মিছিল ও র্যালি সহকারে অংশগ্রহণ ও ২১ জুলাই সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ঘোষিত প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে সফল করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাস্টিটরা দেশ ছেড়ে পালিয়েছে এখন দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে অদ্য ১৭ জুলাই নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিকেল ৫টায় বিভাগীয় শ্রমিক দলের সিনিয়ার সহ-সভাপতি ইদ্রিস মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শাহনেয়াজ চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি তাহের আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, গাজী আইয়ুব আলী, আনোয়ারুল আজিম, সহ-সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, বিভাগীয় সদস্য কাজী আফসার চৌধুরী, মোহাম্মদ বাহার মিয়া, আব্দুল মান্নান, আব্দুল খালেক, মোহাম্মদ দেলোয়ার, কালুরঘাট শিল্পাঞ্চল শ্রমিক দলের যুগ্ম সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, নাসিরাবাদ শিল্পঞ্চালের শ্রমিক নেতা আজিজ উদ্দিন মিন্টু, সীতাকুণ্ডু-বারবকুণ্ডু শিল্পাঞ্চল শ্রমিক দল নেতা রবিউল হোসেন, চট্টগ্রাম ব্যাংক ফেডারেশন নেতা আব্দুল আজিজ, চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, রিক্সা শ্রমিক দলের সভাপতি আফতাব উদ্দিন, সিএনজি শ্রমিক চালক শ্রমিক নেতা নুর মিয়া মধু, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের নেতা মহিউদ্দিন মানিক, বাকলিয়া থানা শ্রমিক দলের নেতা মোঃ সাগর, হালিশহর থানা শ্রমিক দলের নেতা রফিক উদ্দিন জসিম, যুব শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।
সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যদি কোন কেউ অপপ্রচারে লিপ্ত থাকে এবং জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তার জবাব দেওয়ার জন্য শ্রমিক সমাজ প্রস্তুত আছে। সেজন্য দলের সমস্ত কর্মসূচি গুলো শ্রমিক দলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে শক্তিশালী করে পালন করতে হবে। এ সময় অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্য বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলো সফল করার জন্য আজকের প্রস্তুতিসভায় সকলে ঐক্যবদ্ধভাবে আসার জন্য ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন এবং জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাথে সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা যুদ্ধের সকলের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আগামী ২১ জুলাই শ্রমিক দলের প্রতিবাদ সভা