অরাজনৈতিক, সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত যুব তরুণ সংঘ” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ সালের ২৫ জুলাই, শুক্রবার চট্টগ্রামের সেগুনবাগান ইসলামিয়া স্কুল অডিটোরিয়ামে উদযাপিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ মাইন উদ্দীন ও আব্দুল্লাহ বিকি সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদীন আবিদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ তানভীর মল্লিক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন

মনির আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কিউ এম মোসলেহ উদ্দিন আহমেদ 

মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল মুন 

জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, “শপিং ব্যাগ ও উৎসব”-এর পরিচালক মোঃ সাদেক খাঁন 

জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাবের ফাউন্ডার মনজুর আহমেদ 

দুর্মর বাংলাদেশে এর  সভাপতি 
আনিসুল ইসলাম 

১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলি আহমেদ ভূঁইয়া স্বপন

খুলনা খালিশপুর থানা কাঠ শ্রমিক ইউনিয়ন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শামিমুল বাহার 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (খুলশী থানা, চট্টগ্রাম মহানগর)-এর সভাপতি মোঃ ইয়াসিন আহম্মেদ ,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ তানভীর 


এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল:
“এসো মোরা শপথ করি, মানব কল্যাণে দেশ গড়ি।”

সভাপতি তাঁর বক্তব্যে বলেন,

> “আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা যদি পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান, তাহলে আমাদের সমাজে আর কেউ অনাহারে বা বিনা চিকিৎসায় মারা যাবে না। ধনী-গরিব বৈষম্য কমবে, সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা একসাথে পারি আমাদের স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে—যেখানে থাকবে সম্প্রীতি, সৌহার্দ্য, মমতা ও শান্তির সুবাস।”

 

তিনি আরও বলেন,

> “আজকের এই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা যেন ভবিষ্যতে এই মানবিক সংগঠনকে জাতির কল্যাণে আরও এগিয়ে নিতে পারি—সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”