জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ও সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা। তার বাবা প্রয়াত সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম।যিনি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। ব্যারিস্টার শাকিলা ফারজানা বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি থেকে প্রার্থী হতে চান।তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে পতিত  ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়া নেতাকর্মীদের আইনি অনেক মামলায় সহযোগিতা করে গিয়াছেন । এতে হয়রানিমূলক মামলায় তাকে ১০ মাস কারাগারে থাকতে হয়েছে।এছাড়া হাটহাজারীতে আন্দোলন সংগ্রামসহ দলীয় প্রতিটি কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন হাটহাজারীর মাটি ও মানুষের নেতা। তাকে বারবার হাটহাজারীর মানুষ নির্বাচিত করেছেন।

তিনি যোগ্য ব্যক্তিত্ব ছিলেন। আমি আমার বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে হাটহাজারীবাসীর ভালোবাসা অর্জন করার জন্য এবং তাদের কল্যাণে এই এলাকায় প্রার্থী হতে চাই।

২০০৯ সাল থেকে আমি জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মকাণ্ড করে আসছি নিঃস্বার্থভাবে। তিনি আরও বলেন, বিএনপির তৃণমূল থেকে শুরু করে সিনিয়র নেতা- সবার মামলাই পরিচালনা করেছি আইনজীবী হিসেবে।এরপরও আমি দীর্ঘ ১০ মাস হয়রানিমূলক মামলায় কারাভোগ করেছি। বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে বিশ্বে নারী নেতৃত্ব সমাদৃত। হাটহাজারীতে এ পর্যন্ত কোনো নারী প্রার্থী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি বা মনোনয়নপ্রত্যাশী ছিলেন না। আমি আগামী ফেব্রুয়ারী ২০২৬ হতে যাওয়া  জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপিতে প্রথম নারী প্রার্থী এবং মনোনয়নপ্রত্যাশী।