উদ্যোক্তারা নিজ উদ্যোগে কর্মসর্মংস্থানের পথ তৈরি করেন। কর্মক্ষর্ম জনশক্তি গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি , আর এক্ষেত্রে
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় হলে উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।
আজ বৃহস্পতিবার নগরীর চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ব্র্যাক ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে উদ্যোক্তা মেলার প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক মকবুল হোসেন এসব কথা বলেন।
ব্রাক এর জেলা সমন্বয়ক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে এই অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ব্রাক এর অঞ্চলিক ম্যানেজার মশিউর রহমান, আগ্রাণী ব্যাংক এর জেনারেল ম্যানেজার মোশতাক আহমেদ, যুগান্তর এর নির্বাহী পরিচালক ইয়াসমিন আহমেদ।
উদীয়মান তরুণ উদ্যোক্তাদের নানান পণ্য নিয়ে
মেলায় ৩০ টির ও বেশি স্টলে ক্রেতারা আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন নানা পণ্য, চলছে কেনা-বেচা। এখানে ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন
তৈরি পোশাক, হাতের তৈরি অলংকার ও নানা ধরনের হস্ত ও কুটির শিল্প সামগ্রি , পিঠা, আচার ও নানা ধরণের হাতের তৈরি খাবার,
কেক, সুগন্ধি ও প্রসাধনী সামগ্রীসহ নানা কিছু।
ব্র্যাক ও ইউনিসে লফ-এর যৌথ উদ্যোগে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে পরি চালি ত
‘এমপাওয়ারিং মোস্ট ডিস অ্যাডভান্টে জড অ্যাডোলে সেন্ট, ইয়ুথ এন্ড ইয়াং উইমেন বাই ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম ফর অল্টারনেটিভ
লার্নিং প্রোগ্রাম (এএলপি )’ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করেন ৩০ জনেরও বেশি উদীয়মান উদ্যোক্তা।
এই সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো পি ছি য়ে পড়া জনগোষ্ঠীর
উন্নয়নে কাজ করছে এবং সরকারের সঙ্গে অংশীদারিত্বে তাদের সহায়তা অব্যাহত রেখেছে । বিশেষ করে তরুণ উদ্যোক্তাদে র আর্থিক
সহায়তা ও সহযোগিতা দেওয়া অত্যন্ত জরুরি । ব্রাক এর অংশগ্রহণকারী সকলেই নারী উদ্যোক্তা যারা ব্র্যাক ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগকে পাইকার অর্থায়নে ‘এএলপি ’
উদ্যোগে প্রশিক্ষণ নিয়েছেন। উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সামনে নিজেদের তৈরি নানা পণ্য ও হস্তশিল্প সামগ্রি বিক্রি ও প্রদর্শনের
জন্য উপস্থাপন করেন। এর ফলে ভোক্তাদে র সঙ্গে উৎপাদকে র সরাসরি যোগাযোগের পাশাপাশি বৃহত্তর বাজারে'র সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।