চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধীয় জায়গার গাছ দিন দুপুরে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী কধুরখীল ইমাম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে আদালতে মামলা চলাকালীন অবস্থায় আদালতকে বৃদ্দাআঙ্গুলী দেখিয়ে বিদ্যালয়ের সম্পত্বি সেগুন গাছ কেঠে নিয়ে গেছেন এলাকার সন্ত্রাসী ইফতেখার। এবং এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি দেন শীর্ষ সন্ত্রাসী ইফতেখার,আজম,বদুরদোজ্জা, ইমরান,মো: আজম সহ আরো কয়েকজন।
বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরীয়া প্রান নাশের ভয়ে বিদ্যালয়ের সরকারী চাকুরী থেকে অব্যহতির আবেদন জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন উর রশীদের কাছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, গেলো রবিবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয়ে গিয়ে দেখি ৪-৫টি গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। এর মধ্যে ৩টি সেগুন গাছ রয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় বন্ধ থাকার সুবাদে এঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, বিদ্যালয়ের ২০ শতক জায়গার বিষয়ে পটিয়া আদালতে বিএস সংশোধনী মামলা বিচারাধীন রয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাঞ্চন ভট্টাচার্য। তিনি জানান, বিদ্যালয় ভবনের সাথে লাগোয়া কাটা তারের ঘেরা দেওয়া জায়গা থেকে কয়েকটি গাছ কর্তন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশীদ বলেন, বিদ্যালয় প্রাঙ্গণের ৪-৫টি গাছ শনিবার বিদ্যালয় বন্ধ থাকাকালীন কে বা কারা কেটে নিয়ে গেছে। প্রধান শিক্ষক বিষয়টি লিখিতভাবে জানালে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। বিদ্যালয়টির জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে।
এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য থানার ওসিকে পত্র দিয়ে অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।