রাউজান উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “অদুদ স্মৃতি সংঘ”-এর নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াজিষপুরের অদুদিয় উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি কামাল উদ্দিন সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামশেদুর আলম চৌধুরী।
সভায় বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক কাজী নজরুল ইসলাম, সেকান্দার চৌধুরী, কাজী মাঈনুদ্দিন, মুহাম্মদ আলী সিকদার, জানে আলম চৌধুরী, অর্জুন কান্তি নাথ, মনিরুল হক চৌধুরী, জামাল উদ্দিন সিকদার, মো. আবুল হোসেন ও মুহাম্মদ লোকমান প্রমুখ।
বক্তারা বলেন, অদুদ স্মৃতি সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই নোয়াজিষপুর ও আশপাশের এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও জনগণের কল্যাণে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে কাজী মুহাম্মদ মনসুর মহমুদ-কে সভাপতি, মুহাম্মদ আবদুল হাকিম সিকদার-কে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ফাহাদ চৌধুরী-কে সাংগঠনিক সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। সভা শেষে উপস্থিত সবাই নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সাফল্য কামনা করেন।