- রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএলে ব্যাগিং কন্ট্রাক্টর নিয়োগের টেন্ডারকে ঘিরে উঠেছে ভয়াবহ অনিয়মের অভিযোগ।
- অভিযোগ উঠেছে, প্রায় দেড় কোটি টাকার কাজ ৮০ লাখ টাকা বাড়িয়ে ২ কোটি ৩০ লাখ টাকায় পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
- টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে রোববার দুপুরে সিইউএফএলের প্রশাসনিক ভবনে ঘটে হাতাহাতি ও মারামারির ঘটনা।
- টেন্ডার জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ে অন্তত ছয়টি প্রতিষ্ঠান।
- সূত্র বলছে, মোট ৮টি প্রতিষ্ঠান টেন্ডার সিডিউল কিনলেও শেষ পর্যন্ত মাত্র দুটি প্রতিষ্ঠান টেন্ডার জমা দিতে সক্ষম হয়।
- এর মধ্যে শাহ মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ ২ কোটি ৩০ লাখ টাকা এবং আনোয়ারা ট্রান্সপোর্ট ২ কোটি ৩৫ লাখ টাকার দরপত্র জমা দেয়।
- বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ সংঘবদ্ধ একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে অন্যদের টেন্ডার জমা দিতে দেয়নি।
- তাদের দাবি, সারা দেশে যেখানে ইজিপি বা অনলাইন পদ্ধতিতে টেন্ডার সম্পন্ন হয়, সেখানে সিইউএফএলে এখনো ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার নেওয়া হচ্ছে, যা অনিয়মের সুযোগ তৈরি করেছে।
- ক্ষুব্ধ ঠিকাদাররা বলছেন, সবাই অংশ নিতে পারলে প্রতিযোগিতামূলক দর নিশ্চিত হতো এবং সরকারকে অতিরিক্ত ৮০ লাখ টাকা গুনতে হতো না।
- এদিকে, বিষয়টি নিয়ে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
- কর্ণফুলী থানার পুলিশ জানিয়েছে, টেন্ডার নিয়ে গোলমালের খবর তারা শুনেছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।
- “রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে টেন্ডার নিয়ে এমন অভিযোগ নতুন নয়, তবে প্রশ্ন উঠছে কার স্বার্থে বাড়ছে জনগণের টাকার বোঝা?”
দেড় কোটির কাজ ২ কোটি ৩০ লাখে! সিইউএফএল টেন্ডারে অনিয়মের অভিযোগ, বাধা ও মারামারি