- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) বিকেলে তিনি চেয়ারে বসে টাকা গুনে নিচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
- দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, তিনি নিজ কার্যালয়ের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসঙ্গে তাকে মন্তব্য করতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস আমিও ৪০তম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
- ঘুষ নেয়ার কথা অস্বীকার করে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেকেই আমার কাছ থেকে টাকা ধার নেন এবং পরে তা ফেরত দেন। ভাইরাল ভিডিওটি ধারের টাকা ফেরত দেয়ার সময়কার। তবে টাকা ফেরত প্রদানকারী ব্যক্তির নাম-পরিচয় জানাতে তিনি রাজি হননি।
গুনে গুনে ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল