1. লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 
  2. রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
  3. জানা যায়, জাইমা রহমান লাইনে দাঁড়িয়ে নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করেন। তিনি কেন্দ্রে আসার আগে সেখানে উপস্থিত কেউ জানতেন না যে তিনি পরীক্ষায় অংশ নিতে আসছেন।