চলতি বছরের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করে প্রস্তাবনা তৈরি করেছে আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড।
আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ভর্তি ও ক্লাস সূচি প্রকাশ করা হবে।
বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাবনা করা হয়েছে।
আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘আগামীকাল প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
গত সোমবার চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়।