চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে সেখানে পরীক্ষা করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, বিস্ফোরণে আহত ৬ জনকে চমেক হাসপাতালে নিয়ে এলে ৫ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে সানি দাস, পলাশ দাশ ও মোহাম্মদ হাবিবের নাম জানা গেছে।