দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে মুদ্রা পাচার, জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধ থেকে উদ্ভূত মানিলন্ডারিং সংক্রান্ত সকল অপরাধের অনুসন্ধান ও তদন্ত করতে পারবে।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্থাটির কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
দুদক কমিশনার বলেন, গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে বলা হয়েছে, তফসিলভুক্ত যেকোনো অপরাধের বিষয়ে মানিলন্ডারিং আইনের আওতায় অনুসন্ধান ও তদন্ত করতে পারবে দুদক। আগে যেখানে মানিলন্ডারিং আইনে আওতায় শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট অপরাধ অনুসন্ধান-তদন্ত করতে পারত সংস্থাটি। তবে এখন থেকে সবগুলো অপরাধ অনুসন্ধান-তদন্ত করার সুযোগ পাবে দুদক। এখন কমিশন থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।