বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আজ ১৩ আগস্ট বিকেলে ৫টায় বিএনপি'র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সিলেটের বন্যাদুর্গতদের জন্য আর্থিক সাহায্য অর্পন করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানবিক সাহায্যের জন্য যেভাবে এগিয়ে এসেছেন তেমনি দ্রব্যমূল্য কমানোর আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তি, গনতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ করে এ সরকারের পতনের আন্দোলন সফল করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজপথের দখল নিতে হবে।
বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি চট্টগ্রামের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন,সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য চট্টগ্রামের নেতাকর্মীরা প্রস্তুত আছেন। তিনি বেগম খালেদা জিয়া ও চট্টগ্রামের আসলাম চৌধুরী সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী , নুরুল আমিন, নুর মোহাম্মদ , নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন ,সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক এডঃ আবু তাহের, , রাউজান উপজেলার আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলার সদস্য সচিব আবু আহমেদ হাসনাত,মিরেশ্বরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, মিরেশ্বরাই বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,
সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক রিপন তালুকদার, সদস্য সচিব আবুল বশর, বারৈয়াহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, সীতাকুণ্ড উপজেলা কমিটির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।