কক্সবাজারের উখিয়ার হিজলীয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন- উখিয়া হলদিয়া পালংয়ের বড়বিল এলাকার মৃত জয়নাল উদ্দীনের স্ত্রী ছলেমা খাতুন (৪৫), পাগলির বিল এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (৫২), রামু ফতেখাঁরকূল মেরুংলোয়া এলাকার মনিন্ত ধরের ছেলে বিধু ধর (৫২)। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। 

ওসি মোহাম্মদ আলী জানান, টেকনাফগামী একটি ট্রাক উখিয়ার দিকে যাওয়া যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চার যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। গাড়ি দুটি জব্দ করা হয়।