বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা কমিটির সমাবেশ সম্প্রতি ২৭ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিক বিশ দলিয় জোটের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব নূরুল কবির ভূইঁয়া পিন্টু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান তামান্না , আবুল হোসেন ফরায়েজী। যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল্লাহ আল হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান সাদত , । সমাবেশে প্রধান অতিথি বলেন - জনগণ এখন জেগে উঠেছে । তারা বর্তমান সরকারের অপশাসন , জুলুম দূর্নীতি থেকে মুক্তির জন্য কল্যাণ পার্টির পতাকা তলে সমবেত হচ্ছে । সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে । সরকারের পদত্যাগ করা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র ।।
সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মুহাম্মদ সাজিদ ইসলাম ইকবাল,সাধারণ সম্পাদক এডভোকেট মামুন জোয়ার্দ্দার এবং মাহবুব আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন । এবং চট্টগ্রামবাসিকে বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে যুক্ত থাকার উদাত্ত আহ্বান জানান ।