চট্টগ্রামে তৈরি পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান সানম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) এম,এ, মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান (এমডি) এবং দুই পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা ব্যাংক চট্টগ্রামের জুবলি রোড শাখা কর্তৃক দায়েরকৃত মোট ২৪(চব্বিশ) কোটি টাকা চেক ডিজঅনারের তিনটি মামলায় বৃহস্পতিবার আসামিরা কেউ আদালতে উপস্থিত না থাকায় প্রথম মেট্রোপপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব উক্ত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উক্ত কোর্টের পেশকার নুর এ খোদা বলেন, বিবাদী সানম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) এম এ মান্নান, তার স্ত্রী উক্ত প্রতিষ্ঠানের এমডি উম্মে কুলসুম মান্নান এবং ২ পরিচালক আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।