চট্টগ্রাম আদালতে কার্যক্রমের সময় সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা হলেও আদালতে মামলা জটের কারণে বিচারক এবং কর্মরতদের সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করতে হয়। কাজের অগ্রগতিতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বিদ্যুৎ। আদালত ভবনের একাংশে বিদ্যুৎ থাকলো প্রায় সময় চারটার পর অপর অংশে বিদ্যুৎ থাকে না।

 বিষয়ে  জানতে চাইলে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের  প্রধান প্রকৌশলী রেজাউল করিম সকালের চট্টগ্রামকে বলেন, আদালতে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি  আমি অবগত ছিলাম না আপনার থেকে জানার পর আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আদালত ভবন আমাদের পাথরঘাটা সাবস্টেশনের অধীনে, আশা করি শীঘ্রই সমস্যার সমাধান হবে।

 চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম সকালের চট্টগ্রামকে বলেন, আমাদের অফিস কার্যক্রম বিকাল তিনটায় শেষ  হলেও ফাইলগুলো নিয়ে আমাদের সাতটা পর্যন্ত কাজ করতে হয়, প্রায় সময়  আমাদের অংশে বিদ্যুৎ না থাকায় মামলার জট লেগে যাচ্ছে।