চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, ইয়াসিন আলী, মাশরুর হাবিব ও তানভীর হাবিব এই পাঁচ  শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। ৪২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান গতকাল রোববার বিকেলে এ আদেশ দেন। বিষয়টি  নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

ওই পাঁচজন হলেন চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, ইয়াসিন আলী, মাশরুর হাবিব ও তানভীর হাবিব।