চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরং সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনসারকে দেখতে গেলেন। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওন এর ভাগ্নে রাকিবুর রশিদ জিসান বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঝর্ণায় ডুবে মৃত্যুবরণ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসেন। খবর পেয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক, ডা.শাহাদাত হোসেন তৎক্ষণ ছুটে আসেন এবং তার অসুস্থ পিতাকে সান্তনা দেন। সেখানে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, নগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বুলু, বিএনপি নেতা একেএম পেয়ারুসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ও জিসানকে দেখতে গেলেন ডা. শাহাদাত