ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আজ শনিবার সকালে নগরীর চান্দগাঁও ওয়ার্ডে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম পরিচানা করে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর নেতৃত্বে এই কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনার সময় পরিচ্ছন্ন সেবক ও স্প্রেম্যানরা ওয়ার্ডের বিভিন্ন ডোবা, মজা পুকুর, নালা নর্দমায় মশার ঔষুধ স্প্রে করেন এবং মশার প্রজনন স্থান ঝোপঝাড় ও নালা নর্দমা পরিস্কার করেন এবং জনগণের সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।