টানা সতেরো দিন সফর শেষে গতকাল (সোমবার) সকালে ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মুজিআ) ও সফরসঙ্গী পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মুজিআ), ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মুজিআ)। ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফ হতে সকাল ৯:৩০ মিনিটে হুজুর কিবলাহগণ বের হওয়ার সময় হাজার হাজার ভক্ত-মুরিদ ও আনজুমান ট্রাস্ট ককর্মকর্তা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার ওলামা-মাশায়েখ শিক্ষকবৃন্দ গাউসিয়া কমিটির কেন্দ্রীয়, মহানগর ও জেলা উপজেলার দ্বায়িত্বশীলগণ বিশেষ করে আনজুমান ট্রাস্ট সহ সভাপতি আলহাজ্ব এ.কিউ.আই চৌধুরী, আলহাজ্ব আমির হোসেন সোহেল উপস্থিত ছিলেন। এসময় হুজুর কিবলাহ উপস্থিত সকল ও দেশ-জাতির মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি কামনা করে দোয়া করেন। আজ মঙ্গলবার ঢাকা হতে হুজুর কিবলাহগণ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকা হতে হুজুররদের বিদায় জানাতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আমজুৃমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ মুহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট সেক্রেটারি আলহাজ্ব গিয়াস উদ্দীন সাকের, সাংঠনিক সম্পাদক আলহাজ্ব মাহাবুবুল আলম, ফাইন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোরুল হক, ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহাবুবুল হক খান, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মহানগর সভাপতি আলহাজ্ব তসকীর আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ছগির চৌধুরী, সহ সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার প্রমুখ।