সাবেক এসপি বাবুল আক্তার এর স্ত্রী মিতু হত্যা মামলার প্রধান আসামী এহতেসামুল হক ( প্রকাশ ভোলাইয়া ) র বিরুদ্ধে  সিএম  আমলী আদালত -৪ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান।  

আজ বৃহস্পতিবার দুপুরে সিএম আমলী আদালত- ৪ এর ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম  এর  আদালত মামলা দায়ের করা হয়।

সাবেক এসপি বাবুল আক্তার এর স্ত্রী মিতু হত্যা মামলার প্রধান আসামী এহতেসামুল হক ( প্রকাশ ভোলাইয়া ) র বিরুদ্ধে ৩২৩/৩৮৬/৩৮৫/৫০৫/৩৪/৩৬৪ দ:বি:।   সি.আর মামলা নং ৬২৩/২০২২( বাকলিয়া)  দায়ের করা হয়। পিবিআই চট্টগ্রাম মেট্টোকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৭ শে নভেম্বর ২২ তদন্ত প্রতিবেদন দেওয়া নির্দেশনা দেওয়া হয়।

এডভোকেট মহিউদ্দীন আহমেদ, এহতেসামুল হক ( প্রকাশ ভোলাইয়া ) র বিরুদ্ধে  ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এর সিএমএম  আমলী আদালত -৪  এর মামলা দায়ের তথ্য নিশ্চিত করেন।  

মামলা সুত্রে জানা যায়. গত ২৪শে অক্টোবর  দুপুর ১টা ২০মিনিটে  নগরীর বাকলিয়ার থানার  কল্পলোক আবাসিক এলাকা সংলগ্ন সি.ডি.এ কর্তৃক অধিগ্রহণকৃত মেরিন ড্রাপ রাস্তায় শাহজাহানের খরিদা  ভূমি এসি ল্যান্ডের সার্ভেয়ার পরিমাপ করিতে গেলে শীর্ষ সন্ত্রাসী ,অস্ত্র ব্যবসায়ী , খুন অপহরণ , ধর্ষণ ,ভূমি দখল, চিনতাই, চুরি, ডাকাতি সহ সিএমপির বিভিন্ন থানায় ৪০ টির অধিক মামলা আসামী  ও সাবেক এসপি  বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার  প্রধান আসামী এহতেসামুল হক ( প্রকাশ ঘরচোর ভোলাইয়া )সহ কয়েকজন জন সন্ত্রাসী   প্রতি পক্ষের পক্ষ নিয়ে  দিন দুপুরে দিবালোকে প্রকাশে অস্ত্রের মুখে জিম্মি করিয়া মারতে মারতে তাহার গাড়ী করে তুলে রাজাখালীস্থ একটি গোডাউনে নিয়ে যায় । বন্দি ও  জিম্মি করে পতিতা ও অবৈধ অস্ত্র দিয়ে উলঙ্গ ছবি তুলে দাবীকৃত টাকা ২৪ ঘন্টার মধ্যে ২০লক্ষ টাকা না দিলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন। কয়েকটি ব্ল্যাক স্টাম্পে স্বাক্ষর নিয়ে নেন ও চেক বই থেকে ৫ টি ব্লাক চেক নেন। বাকলিয়া থানা অফিসার ইর্নচার্জ ও তদন্তকারী কর্মর্কতা  কার্য়কর কোন ব্যবস্থা না নেওয়া সিএমপি কমিশনার বরাবরে অভিযোগ করা হয়। তাতে কোন সুফল না পাওয়ায় আদালতের সরাপন্ন হন।