চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, দৈনিক সত্যবাণী পত্রিকার সম্পাদক এস এম আতিকুর রহমান মারা গেছেন ।

গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

আজ সোমবার বাদে যোহর দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্তরে জানাজা সম্পন্ন । জানাজায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবন্দসহ সাংবাদিকরা অংশ নেন।

এস এম আতিকুর রহমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।