১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর করে হত্যা করে গুম করে ফেলার হুমকি।

আজ  রবিবার সকালে চট্টগ্রাম প্রেস সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হাটহাজারী চৌধুরীহাট দিলীপ মেম্বার বাড়ির বাবুল রাহা।

 তিনি অভিযোগ করেন, গত ২৮ শে অক্টোবর দুপুরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সহ তিন-চার জন অজ্ঞাত নামা আমাদের গেট ভাঙচুর করে। এই নিয়ে আমি হাটহাজারী থানায় একটি জিডি করি। জিডি করার জেরে ফের ৩০শে অক্টোবর সকালে দেড়শতাধিক সন্ত্রাসী দেশীয়  অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের দোকানে হামলা করে। এবং মারাত্মক জখম করে।  গলা টিপে শ্বাসরোধ  করে হত্যার চেষ্টা করে। টানা হেচড়া করে আমার স্ত্রীকে শ্লীলতাহানি করে। এসময় আমার স্ত্রীর হাতে থাকা মোবাইল ও আমার পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। দোকানের সাড়ে চার লক্ষ টাকার মালামাল লুটকে নিয়ে যায়। যাওয়ার সময় আমার বাড়ীর  রিটার্নিং দেওয়াল ভাঙচুর করে। দাবীকৃত  ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে হত্যা করে গুম করে ফেলার হুমকি দেন।

 তিনি জানান, আমরা হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্ত্রী সরস্বতী রাহা আসামিদের বিরুদ্ধে জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত  হাটাজারী থানাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

 সন্ত্রাসীরা বেপরোয়া।  আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,  আইজিপি, ডিআইজি, পুলিশ সুপারসহ স্থানীয় থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 সংবাদ  সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল রাহার স্ত্রী সরস্বতী রাহা  ছেলে তন্ময় রাহা  প্রতিবেশী তূর্য ও উত্তম বিশ্বাসসহ প্রমুখ।