সাংবাদিক ইমুর অনুভুতি : অনেকদিন যাবত অসুস্থ হয়ে ভারসাম্যহীন  মহিলাটি রাস্তায় শুয়ে আছে। হাসপাতালে নিয়ে যাওয়ার মত কেউ ছিল না, চকবাজার অলিখা মসজিদ এলাকার লোকজন ও পথচারীরা কেউ হাসপাতালে নিয়ে যাওয়া সাহস করছিল না। আমি অনেকজনের কাছে ফোন দিয়ে যোগাযোগ করি তাতে ব্যর্থ হই। হাল ছেড়ে দেই তখনও।আমার পাশে সাহেদ,আরশাদ আরো অনেকে ছিল,তারা আমাকে বলে ভাইয়া আপনি সাথে থাকেন আমরা সাহস পাবো।তারা আরো বলেন পুলিশের ও ঝামেলা আছে।আমি মেডিকেলের ডিউটি রত এস আই আলাউদ্দিন ভাইকে ব্যপারটা বলেছিলাম। উনি আমাকে সাহায্য করবে বলে জানিয়েছিলেন।তার পর গাউছিয়া  কমিটিতে যোগাযোগ করে ওনাদের গাড়ির সাহায্যে মহিলাটিকে গোসল করিয়ে। আমরা সবাই মিলে মহিলাটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়ে দেই। মনে অনেক প্রশান্তি লাগছে কাজটি করতে পেরে।