আসলাম , দেখলাম এবং জয় করলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে ক্রিকেটের জনক ইংল্যান্ডের চিত্র অনেকটা এমনই। নিজেদের প্রথম ম্যাচের জয়ের তরী নোঙর করল চ্যাম্পিয়ন হয়েই। তাঁদের নৌকায় সোনার ফসল হিসেবে উঠল বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি।


আজ রোববার বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার পাকিস্তানকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল জস বাটলারের দল। এতদিন ধরে এই ফরম্যাটে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিনেটে শোভা বাড়িয়েছে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার তাদের সঙ্গী হয়েছে ইংল্যান্ড।