কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, ব্যবসায়ী ,পণ্য সরবরাহকারী ও ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী নুরুল আবছারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগি নুরুল আবছার।

তিনি অভিযোগ করেন, গত ১৪ই রাত ১২টায় পতেঙ্গা নেভাল সমুদ্র সৈকতের ভাই ভাই স্টোর নামক দোকান হতে নিজ বাসায় ফেরার পথে পতেঙ্গার ১৬নং চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় গেলে পূর্বপরিকল্পিত অনুযায়ী হত্যার উদ্দেশ্যে আগে থেকে উত পেতে থাকা সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে দাড়ানোর করানোর চেষ্টা করে, গাড়ির গতি কমলে জলদস্যু সন্ত্রাসী গাভী ইলিয়াছসহ ১৫/২০ জনের একটি চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা শুরু করে । কোন রকম নিজেকে প্রাণে রক্ষা করে সামনের দিকে এগুতেই গাড়ির পিছনে উত পেতে থাকা সন্ত্রাসীদের ব্যবহৃত প্রাইভেট কার পিছু নেয়। গাড়ির গতিরোধ করে গাড়ির ভিতর থেকে গাড়ির গ্লাসের ফাঁকদিয়ে পিস্তল তাক করে গুলি করার চেষ্টাকরে । কোন রকম নিজেকে প্রাণে রক্ষা করে হত্যার পরিকল্পিত ঘটনার বিষয়টি পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে জানান। ওসি হামলার ঘটনার যতাযত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বম্ভ করে এবং শান্ত থাকার পরামর্শ দেন।

 কুখ্যাত জলদস্যু সন্ত্রাসী গাভী ইলিয়াছ তার সহোদর ভাই ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে  প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশ কমিশনার,র‌্যাব-৭,কোষ্টগার্ড,নৌ-পুলিশসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগির ছেলে,প্রতিবেশি ও রাজনৈতিক সহকর্মী উপস্থিত ছিলেন।