আজ শনিবার সকাল দশটায় কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ কার্য্যালয়ে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির অন্তর্গত ইউনিট সমূহের প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হবে।
বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গেছে গিয়াস কাদের চৌধুরী সমর্থকরা এই সভায় হামলা করার প্রস্তুতি নিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানা বিএনপির সিনিয়র এক নেতা বলেন আমরা শান্তিপূর্ণভাবে সভা করতে চাই, আমরা সব সময় শান্তির পক্ষে। বিচ্ছিৃংখলা সৃষ্টিকারীদের প্রশাসনে প্রতিরোধ করবে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকালের চট্টগ্রামকে বলেন বিচ্ছিৃংখলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে।