আজ দুপুরে নগরীর টাইগারপাস নেভী কনভেনশন হলে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্টান শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের সময়  ডবল সাউন্ডের কারণে কিছু বুঝা যাচ্ছিল না, তাই তড়িগড়ি করে জাতীয় সংগীত পরিবেশন শেষ করে দেয়।

 সমাবর্তন অনুষ্টানে যোগ দেওয়া অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন,  এই ভাবে জাতীয় সংগীত পরিবেশন করে  জাতীয় সংগীতকে অসম্মান করেছেন। আপনারা গণমাধ্যমর্কমীরা তাদের ভুল নিউজের মাধ্যমে জাতীর সামনে তুলে ধরবেন।  


সমাবর্তন অনুষ্টানে প্রধান বক্তা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস র্ভ্যাচুয়াল বক্তব্য শুরু করেন।তিনি বক্তব্য দেওয়া শুরুর সাথে সাথে সাইন্ড সিস্টেমে আবারও সমস্যা শুরু হয়। তিনি কি বক্তব্য  দিচ্ছেন বা বলছেন কিছু বুঝা যাচ্ছিল না।তিনি এই ভাবে বক্তব্য শেষ করেন।

অনেক গণমাধ্যম কর্মী প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বক্তব্য রের্কড করতে চাইলেও  করতে পারেন নাই ।তিনি কি বলছেন বুঝা যাচ্ছিল না।তাই অনেকে ক্ষোভ প্রকাশ করে।


অনুষ্ঠানে হ-য-ব-র-ল নিয়ে গণমাধ্যম সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল দাসের কাছে জানতে চাইলে ,তিনি অথরিটি সাথে কথা বলতে বলেন এবং তার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব নয় বলে জানান।