গতকাল শনিবার দুপুরে নগরীর পাহাড়তলী ১২ নং সরাইপাড়ার  চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী  টোকাই আফসার ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের এলাকাবাসী।
 
এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা রহমত আলী আকাশ, ফাহিম, মনিরুল,মাসুম, মোঃ সাজীব, মাঈনুল,শিহাব,আজিম,সাইফুলসহ আরোও অন্যরা।
এই সময় বক্তারা বলেন,  মাদকের কবলে পড়ে এলাকায় বসবাসকারী কিশোর- যুবকরা মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে।এলকাবাসীকে মাদক ও সন্ত্রাসীদের উত্তপাত  থেকে রক্ষা করতে এলাকার চিহ্নিত  মাদকব্যবসায়ী টোকাই আফসারসহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করে আইনি দ্রুত ব্যবস্থা নিতে হবে ।এই সব চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে মামলা থাকলেও থানা প্রশাসন তাকে গ্রেফতার করছে না, তাকে দ্রুত গ্রেফতার করে  ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের শান্তি ফিরিয়ে আনার দাবী জানান   ।