চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন দাম্মা পুকুর পারস্থ আব্দুল মাবুদ  ও সাহিনা আক্তার পপির এক মাত্র মেয়ে বিবি মাইমমুন জামাম (১৭).বাওয়া স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেল। তার ফলাফলে  পরিবার সন্তুষ্টি  প্রকাশ করে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও ধন্যবাদ জানিয়েছেন। তার মা বলেন , করোনা মহামারিতে লেখাপড়া থমকে গেলেও বই থেকে দূরে ছিল না আমাদের মেয়ে।নিয়মিত সারারাত লেখাপড়া শেষ করে তাহাজ্জুতের নামাজ শেষে, ফজরের নামাজ আদায় করে এসে ঘুমাতো। মোবাইলের প্রতি আসক্ত না হয়ে আমার মেয়ে লেখাপড়া নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, মাঝে মাঝে আমার পরিবারের কাছেও সাহায্য করত।


তিনি বলেন, অভিভাবক হিসেবে এতটুকু বলতে পারি মহামারীর সময় অনেকে লেখাপড়ার মনোযোগ হারিয়ে ফেলেছিল, আল্লাহ রহমতে আমাদের মেয়েকে লেখাপড়ার জন্য কোনোদিন বলতে হয়নি , সময়মতো সেই লেখাপড়া করত ও  সবকিছু নিয়ম মত চলতো। অভিভাবক এখনো যদি সচেতন হয় শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত থেকে দূরে রাখতে পারে তবে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে।