বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন উপলক্ষে বিশাল মোটর র‍্যালীর আয়োজন করা হয়। উক্ত র‍্যালীতে রেলওয়ে শ্রমিকলীগের উপদেষ্টা  ও ১৩ নং আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক নিজাম উদ্দীন আজমলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব সফর আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ও সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন,  শ্রমিক নেতা সফি বাংজ্ঞালী, ঘাতক দালাল নির্মূল কমিটির হাবিব উল্লাহ ভাস্কর, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি জোবায়ের ইসলাম ডলার এসময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল,যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোঃ জাকারিয়া পিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোঃ ইকবাল হোসেন জনি।
এছাড়া ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সম্পাদক সহ নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম জনসভা সফল করার লক্ষ্যে ও সামনে নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে বিশাল মোটর র‍্যালীটি সি আর বি থেকে বের হয়ে স্টেশন, নিউমার্কেট ওয়ার্লেস হয়ে পাহাড়তলী কারখানা গিয়ে শেষ হয়।