চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈমের ছেলে মোস্তফা ইলহাম (১১) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ বাদ জোহর খাজা রোড়স্থ (হানিফের দোকানের পাশ্বে) মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মোস্তফা ইলহামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
সাংবাদিক মুস্তফা নঈমের ছেলের মৃত্যুতে সিইউজে'র শোক
দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈমের ছেলে মুস্তফা ইলহাম (১১) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বুধবার (৩০ নভেম্বর) এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈমের ছেলে মুস্তফা ইলহাম বুধবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।