আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসমাবেশ সফল করতে উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী লায়ন মিজানুর রহমান মিজান সন্দীপের অলি গলিতে পথসভা শেষে রাতে নগরীর হালিশহরস্থ  দুলহান কমিটি সেন্টারে সন্দীপবাসীদের নিয়ে একটি মতবিনিময় সভা ও মেজবানের আয়োজন  করেন ।

লায়ন মিজানুর রহমান মিজান বলেন, মাদার অব হিউম্যানিটিখ্যাত জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। সার্বিক সূচকে বেড়েছে মানুষের জীবনযাত্রার মান। এই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দলমত নির্বিশেষে আগামী ৪ ডিসেম্বর সকল মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড ময়দানে।
 বাংলাদেশের উন্নয়নের ধারায় একসময়ের অবহেলিত উপজেলা সন্দ্বীপে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাত্র কয়েক বছরে পাল্টে গেছে অবহেলিত এই জনপদের চেহারা। সন্দ্বীপের এমন কোনো এলাকা নেই, যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে  সন্দ্বীপের আপাময় জনসাধারণ
দলে দলে জনসভায় যোগদান করে সফল করার উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ সকল সন্দ্বীপবাসীর প্রতি