দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যে তান্ডবলীলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর নেতৃত্বে নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় হতে শুরু হয়ে পুরাতন রেলস্টেশন চত্বরে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু বলেন দেশ জুড়ে বিএনপি-জামাত নাশকতার চক একে জনগণের জান্মাল ক্ষতিগ্রস্ত করতে উৎপেতে আছে, সুযোগ পেলেই তারা দেশীয় অস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ার অশুভ তৎপরতায় প্রহর গুনছে। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে বিএনপির জামাতের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন সকল কলেজ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ কে স্ব-স্ব ইউনিটে অবস্থান কর্মসূচি এবং সন্ত্রাসীদের কঠিনভাবে প্রতিরোধ করার আহবান জানানো হলো। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নোমান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, আবু তারেক রনি, শাহরিয়ার হাসান হালিম শিকদার মিঠু, সহ সম্পাদক এম হাসান আলী, শুভ ঘোষ, হাবিবুর রহমান হাবিব, সদস্য মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দিন নয়ন, মোহাম্মদ সালাউদ্দিন, সহ কলেজ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।