বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর বিকেলে নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখস্থ মাঠে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ গ্রেফতার কৃত নেতাদের মুক্তি দাবি, মকবুল হোসেন সহ অন্যান্য নেতাদের হত্যার প্রতিবাদে, কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে ও নুর মোহাম্মদের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার কৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।তারা বর্তমান অনির্বাচিত, অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ভোটবিহীন, গনতন্ত্র হরণকারী, লুটেরা ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবি জানান । নেতৃবৃন্দ অবিলম্বে ১০ দফা মেনে নেয়ার দাবি জানান।সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, , আলহাজ্ব ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ,নুরুল আমিন চেয়ারম্যান,
কাজী সালাউদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য এডঃ আবু তাহের, জসিম উদ্দিন শিকদার,আজম খাঁন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,সেলিম চেয়ারম্যান অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,আবু আহমেদ হাসনাত,শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন,ইউসুফ নিজামী ,আহসানুল কবির তালুকদার রিপন,
হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দিন সেলিম, এজাহার মিয়া, শফিউল আলম চৌধুরী, মোঃ ছিদ্দিক, সৈয়দ নাছির উদ্দিন, মৌলানা জমির উদ্দিন, মনিরুল আলম জনি,এইচ এম নুরুল হুদা, জাহাঙ্গীর হোসেন, ওহাব কবির চেয়ারম্যান,আনিস আক্তার টিটু, ইশতিয়াক চৌধুরী অভি, শাহজাহান সাহিল,জানে আলম, নুরুল আলম বাবুল, মোঃ আকবর , মোঃ রাকিব প্রমূখ নেতৃবৃন্দ।
খালেদা জিয়া ও ফখরুলসহ সব নেতাকর্মীর মুক্তি দিন