সূদীর্ঘ ২০ বছরের পথচলায় এপিক প্রপার্টিজ লিমিটেড প্রায় দুই হাজার পাঁচশত এর অধিক ফ্ল্যাট নির্মাণ করেছে । প্রতিটি ফ্ল্যাট ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ( বিএনবিসি ) ১০০ ভাগ অনুসরণ করে নির্মান করা হয়েছে । যা গ্রাহদের মাঝে আস্থার প্রতিক হিসাবে স্বীকৃত ।
এপিক প্রপার্টিজ লিমিটেড - এর গৌরবোজ্জ্বল ২০ বছর স্বপ্নের যাত্রা নিয়ে আজ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবী করেন এপিক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস . এম . আবু সুফিয়ান।
তিনি এই সময় বলেন, দেশের অন্যতম আবাসন নির্মাণ প্রতিষ্ঠান হিসাবে আমাদের প্রধান প্রতিশ্রুতিই হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভম্যান্ট । দেশ ও সামাজিক দায়বদ্ধতার জায়গায় এপিক পরিবার শুধু আবাসন নির্মাণেই সীমাবদ্ধ না থেকে , মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে ।এই সূদীর্ঘ পথচলার মূল নেপথ্যে ছিল স্বপ্ন বাস্তবায়নের সঠিক পরিকল্পনা , সময়োপযোগী নির্মাণ শৈলী এবং উন্নত , সঠিক ও সেরা মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার । গ্রাহকের চাহিদাকে প্রাধান্যে রেখে সর্বোচ্চ সেবা প্রদান করাই ছিলো আমাদের মূল লক্ষ্য । অনেক প্রতিকূলতা , বাধা - বিপত্তিকে পাশ কাটিয়ে সাহস এবং দুঃসাহসে অটল থেকে স্বপ্ন বিনির্মাণে ছিলাম অবিচল । ।অর্জন করেছে দেশ সেরা আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সুখ্যাতি ।
তিনি বলেন , সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করছি গ্রাহকের আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নাগরিক জীবনের কোলাহলমুক্ত নির্মল বিশুদ্ধ পরিবেশ নিশ্চিত করতে । সেই লক্ষ্যেই এপিক প্রপাটিজ নির্মাণ করছে কিছু নতুন প্রকল্প । নির্মাণ শৈলীর পাশাপাশি এই প্রকল্পগুলোতে থাকছে আধুনিক সব ফিচারস ও ফিটিংস । স্মার্ট হোমস সল্যুশনের মতো অত্যাধুনিক টেকনোলজি ইতিমধ্যে আমরা গ্রাহকের ফ্ল্যাটে সংযোজন করেছি । এর মাধ্যমে তারা অনলাইনে বসেই ফ্ল্যাটের লাইট , ফ্যান , দরজাসহ প্রায় সব কিছুই নিয়ন্ত্রন করতে পারবেন । শীঘ্রই আধুনিক প্রযুক্তির আরও নতুন নতুন সংযোজন উপভোগ করতে পারবেন আমাদের গ্রাহকরা ।
সংবাদ সম্মেলনে এপিক প্রপার্টিজ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।