চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতাল ক্যান্টিনে অভিযানকালে কেন্টিনের অভ্যন্তরের পরিবশ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় এবং অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একই সাথে সংরক্ষণ করার অপরাধে আল সাফী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।