সোতোকান কারাতে স্কুল চট্রগ্রাম এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে অভ্যন্তরীণ কারাতে প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর-২০২২ সকালে চট্রগ্রামের পাহাড়তলী হাজীক্যাম্পে এম সালাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান নুরজাহান(মেহেরীন), ২য় স্থান নাদিয়া আকতার পুতুল,৩য় স্থান মোঃ নাইম হোসেন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে বিজয় দিবস উপলক্ষে সকাল ৬ টায় নগরীর শাহজাহান মাঠস্থ শহীদ মিনারে সোতোকান কারাতে স্কুল চট্রগ্রাম এর উদ্যোগে ফুল দেয়া হয়।
সোতোকান কারাতে অভ্যন্তরীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত