বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা '২০২২ সারা দেশে একযোগে সম্পন্ন হয়েছে। নার্সারি থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার সকালের চট্টগ্রামকে বলেন, বেসরকারিভাবে সর্বোচ্চ পর্যায়ে এবং সর্বোচ্চ ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেন।
আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় এ বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিকে এ এর কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ একেএম নুরুল বশর ভূঁইয়া সুজন, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন অধ্যক্ষ কবিরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন অধ্যক্ষ লুবনা হুমায়ুন সুমি,সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন,সহ সভাপতি অধ্যক্ষ এম এ মতিন, শিক্ষা সম্পাদক জাহানারা বেগম পায়রা, অধ্যক্ষ শিউলী বড়ুয়া প্রমুখ।
নেতৃবৃন্দ বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটি খুব সুন্দর ও সুশৃংখলভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করাই পরীক্ষা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।
বিকেএ এর বৃত্তি পরীক্ষা সম্পন্ন