চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সামশু নাহার পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. রেজাউল করিম  চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের  ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক রাস্ট্রের প্রতিষ্ঠা হলো বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে স্বাধিনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে। মেয়র রেজাউল করিম চৌধুরী মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশের কল্যানে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হবে মহান বিজয় দিবসে এটাই হউক আমাদের অঙ্গিকার।
গত শুক্রবার সকালে বহদ্দারবাড়িস্থ সামশু নাহার পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা  সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সামশু নাহার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হুদার সভাপতিতে শিক্ষিকা সাকিয়া হুসনি’র সঞ্চালনায় সভায় প্রধান বক্তা বাংলদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ রুপন কান্তি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতার কন্যা সাবিহা তাসনিম তানিম, পলিটেকনিক কলেজের সাবেক বিভাগীয় প্রধান তাপস কান্তি। আরো উপস্থিত ছিলেন-অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ও সমন্বয়কারী কর্মকর্তা  ইঞ্জিনিয়ার মিঠুন দাশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার সাহেদুল ইসলাম (সাহেদ), ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ, ইঞ্জিনিয়ার জেমস দাশ গুপ্ত, ইঞ্জিনিয়ার জয়শ্রী মিত্র, ইঞ্জিনিয়ার মাপাই মারমা, ইঞ্জিনিয়ার মামুর উশ শহীদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শামসুদ্দিন, ইঞ্জিনিয়ার হুরে জান্নাত মাহিনুর, ইঞ্জিনিয়ার সাকিয়া হুসনি, ইঞ্জিনিয়ার জান্নাতুল নাইম, মল্লিকা রানী নাথ, নিপা আক্তার  ও মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।