দেশের বিভিন্ন জেলা থেকে ১০ টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দুইদিন ব্যাপি ক্রিকেট টুর্নামেন্ট এফপিএল সিজন -৩।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ' ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব ৯৫-৯৭ " এফ পি এল এর আয়োজক কমিটির আহবায়ক ফরহাত হোসেন এই তথ্য জানান ।

লিখিত বক্তব্যে তিনি বলেন , " ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ " সংক্ষেপে ‘ এফপিএল " ১৯৯৫ সালে এস . এস . সি . ও ১৯৯৭ সালে এইচ . এস . সি . পাশ করা প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দেরকে নিয়ে জেলা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দল নিয়ে আয়োজিত হয় ' এফপিএল ' । ' ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব ৯৫-৯৭ " এফ পি এল এর আয়োজক । আগে আরো দুটি এফপিএল টুর্নামেন্ট পরিচালনা করে এফপিএল যার প্রথমটি নরসিংদী ও দ্বিতীয়টি ঢাকায় অনুষ্ঠিত হয় । তারই ধারাবাহিকতায় এই বার এফপিএল এসেছে চট্টগ্রাম । নামকরণ করা হয়েছে এফপিএল সিজন -৩ । আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে ১০ টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট ।

তিনি বলেন , চট্টগ্রামের শারীরিক শিক্ষা মাঠ ও মহিলা কমপ্লেক্সের মাঠে দুই দিন ব্যাপি এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । এবারের এফপিএল এ খেলা দলগুলো হলো , বয়েস অব টিম শরিয়তপুর , কক্স রকার্স ৯৭ , ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫৯৭ , নোয়াখালী কিংস , সিলেট ডায়নামাইটস , নরসিংদীর লাউ , ষশোরিয়ান ৯৫৯৭ , ঢাকা ইউনাইটেড , কুমিল্লা এক্সট্রিম এবং চাঁটগার নওজোয়ান । খেলাগুলো পরিচালনা করবে সিজেকেএস এর স্বীকৃত আম্পায়ারগণ ।  মোট তিনটি গ্রুপে বিভক্ত হয়ে লীগ পর্যায়ের ম্যাচ খেলবে দলগুলো । " এ " গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার - আপ এবং " বি " ও " সি " গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে । ২৪ তারিখ বিকেলে ফাইনাল খেলার মধ্যদিয়ে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে ।এফপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রামের দল চটিগার নওজোয়ান " ।

তিনি বলেন, মুলত বন্ধুত্বের সেতু বন্ধন দৃঢ় করা , খেলাধুলায় সম্পৃক্ত থেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা , পরবর্তি প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা , পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং বন্ধুদের মিলন মেলাকে উদ্যেশ্য করে প্রতিবছর আয়োজিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট ।

তিনি  বলেন , “ আমরা চেষ্টা করছি বয়সের বাধা ভেঙ্গে নিজেদেরকে সুস্থ রাখার জন্য খেলাধুলায় সম্পৃক্ত থাকতে । পাশাপাশি আমাদের বন্ধুত্বের বন্ধন ও সুদৃঢ় হবে । " কোভিড ১৯ প্যান্ডামিক পরবর্তী জীবনে আমরা বুঝেছি আত্মীয় - স্বজনের পাশাপাশি বন্ধুদের অপরিহার্যতা । এর সাথে আমাদের পরবর্তী প্রজন্মকেও খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করতে চাই । তারা আমাদের এ ধরনের উদ্যোগ থেকে মাঠে যেয়ে খেলা দেখতে এবং খেলতে উৎসাহ পাচ্ছে । ক্রিকেটের পাশাপাশি আমরা ফুটবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করি প্রতিবছর । আমরা ৯৫-৯৭ ব্যাচ খেলাধুলার উন্নয়নে সম্পৃক্ত থাকতে চাই । আমাদের পরিবারের সন্তানদেরকে নিয়েও পরবর্তী ক্রিকেটসহ অন্যান্য খেলার টুর্নামেন্ট করার ইচ্ছা আছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ আজিজুর রহমান ,আবুল কাসেম সোহাগ,ইকবাল হাসান চৌধুরী, সৈয়দ আসাদ মাহমুদ।