চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২২৬০ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মো:সেলিম মিয়া, কার্যকরী সভাপতি মো: কাজল ইসলাম,সিনিয়র সহসভাপতি হাজী মো:আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, যুগ্মসম্পাদক মোঃ আমির হোসেন, সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল ও মোঃ সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তর কার্যালয়ের হল রুমে পরিচালক মো. খোরশেদুল হক ভূইয়ার উপস্থিতিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. আবু আহমেদ মিয়া।
এই সময় নির্বাচিত সভাপতি -সাধারণ সম্পাদক বলেন, চালক শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে “চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন” সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে চালক শ্রমিকের অধিকার আদায়ের পথকে সুগম করবে ।