চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় চট্টগ্রাম হকারদের বাসস্থান সংকটের সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা এবং সংবাদপত্র হকার্স পল্লী প্রতিষ্ঠার আহবান জানানো হয়েছে। সভায় বলা হয় যে, বৈশ্বিক মহামারি এবং রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির অর্থনৈতিক সংকটে’র প্রভাবে চট্টগ্রামের সংবাদপত্র হকার’রা এখন দুঃসহ অবস্থায় দিনাপতিপাত করছে। এ সংকট উত্তরণে সংবাদপত্র মালিকদের সহায়তার আহŸান করা হয়েছে। সমিতির প্রবীন সদস্য হাজী মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সাহাবুদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সমিতির উপদেষ্টা আমির হোসেন, সমিতির সদস্য অলি আহাম্মদ, চট্টগ্রাম হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ওসমান গণি টিপু, ২৪তম বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সম্পাদকের প্রতিবেদন পাঠ, অডিট রিপোর্ট ও বাজেট উপস্থাপন করেন। অডিট রিপোর্ট বাজেট এর উপর সমিতির সহ-সভাপতি দাউদুল ইসলাম, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আলী আকবর, সাবেক সভাপতি হাজী রইচ মিয়া, সমিতির প্রবীন সদস্য হাজী ইয়াছিন, সমিতির সদস্য কাজী জয়নাল আবেদীন, হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সমিতির সদস্য নজরুল ইসলাম ছোটন, সমিতির সদস্য বিকাশ চন্দ্র নাথ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। বিস্তারিত আলোচনা পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, অডিট রির্পোট ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সমিতির সভাপতি ইউসুফ আলী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।