বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা সারা বিশ্বে বর্তমানে একটি জনপ্রিয় ও জনবান্ধব চিকিৎসা হিসেবে পরিগণিত হয়েছে। করোনা মহামারি চলাকালীন ভারতীয় উপমহাদেশ সহ আমাদের দেশেও তা প্রমাণিত হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া সর্বক্ষেত্রে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হলে জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মাসিক হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। জেলা সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড সাবেক সদস্য আলহাজ্ব ডা. সালেহ আহমেদ সুলেমান, বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন ডা. মো. এনামুল হক এনাম। প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ডা. আবদুর রহমান, ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, ডা. সাধন চন্দ্র পাল, ডা. এস এম রবিউল হোসাইন, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. সুবীর বিশ্বাস, বাহোপ হাটহাজারী উপজেলা সভাপতি অধ্যাপক ডা. ফজলুল কাদের, ফটিকছড়ি সাধারণ সম্পাদক ডা. বঙ্কিম নাথ, সীতাকুÐ আহŸায়ক ডা. মো. জামাল উদ্দিন, পটিয়া সাধারণ সম্পাদক ডা. অনুপম নাথ, রাউজান প্রতিনিধি ডা. উত্তম চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. মো. জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ডা. শিপ্রা মহাজন, জোরারগঞ্জ প্রতিনিধি ডা. মো. সোয়েব। কাউন্সিলে উপস্থিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের কণ্ঠভোটে অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যকে সভাপতি ও প্রভাষক ডা. এনামুল হক এনামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাহোপ চট্টগ্রাম জেলা শাখা ঘোষণা করা হয়।