আজ সকাল নয়টায় কাপাসগোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের ইংরেজী নববর্ষের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের বাচ্চুর সভাপতিত্বে বিদুৎসাহী মহিলা সদস্য, তসলিমা আকতার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওর্য়াড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৬,২০,৩২ সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর রুমকী সেন গুপ্ত। সূচনা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রঞ্জনা সেন, অভিভাবক কমিটির সভাপতি আমিনুল হক রমজু, শিল্পী বডুয়া, এস.এম দেলোয়ার প্রমূখ। উপস্থিত ছিলেন নার্গিস সুলতানা, রহিমা বেগম, নাসরিন আকতার, রহিমা বেগম, কাজী রুমানা, রোকেয়া চৌধুরী, মিশকাত সুলতানা, হাসমত আরা, লুৎফুন নাহার, ফাল্গুনী তালুকদার, তাসমিয়া আলম জুই।
সভায় বক্তরা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ দূরদর্শী নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন বৎসরের প্রথম দিনে দশ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালে বাংলাদেশ অবশ্যই স্মার্ট বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করবে।